ঢাকা-১৭ উপনির্বাচন

গুলশান-বনানী এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১২:১০আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৫:১১

ঢাকা-১৭ উপনির্বাচনকে কেন্দ্র করে যান চলাচলের নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি সড়কে ঢোকার মুখে বসানো হয়েছে পুলিশি তল্লাশি। অনুমোদিত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর বনানী, চেয়ারম্যান বাড়ি, মহাখালী, ভাষানটেক, গুলশান এলাকা ঘুরে দেখা গেছে, ঢোকার মুখে প্রতিটি সড়কে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দায়িত্বরত ট্রাফিক সদস্যরা প্রতিটি গাড়ির গন্তব্য জানতে চাইছেন। যাদের বৈধ কার্ড, বৈধ স্টিকার রয়েছে সেসব গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মোটরসাইকেল ও সিএনজি ঢুকতে দেওয়া হচ্ছে না।

গুলশানে যান চলাচল বন্ধ

বনানী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক ট্রাফিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।

গুলশান, বনানী ও মহাখালী এলাকায় ঢোকার মুখ বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে প্রধান সড়কে। রাজধানীতে ঢোকার মুখে এবং বের হয়ে যাওয়ার সময় দীর্ঘ গাড়ির জট দেখা গেছে।

অনুমোদিত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে

এছাড়া বনানী থেকে গুলশান চলাচল করা ঢাকা চাকা গণপরিবহন সার্ভিসটি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মিরপুর ১০ নম্বর থেকে সৈনিক ক্লাব পর্যন্ত গণপরিবহন চলাচল। বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার বাহন রিকশা।

/আরটি/আরকে/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ১২:১০
গুলশান-বনানী এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি