হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৮:৫৬আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২০:০৪

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সোমবার (১৭ জুলাই) ভোট শেষে নির্বাচন ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ তথ্য জানান।

হিরো আলমের ওপর হামলা প্রশ্নে এই কমিশনার বলেন, ‘আমরা সঠিক অবস্থাটা এখনও জানতে পারিনি। আমরা বিচ্ছিন্নভাবে কিছু তথ্য পেয়েছি। আপনাদের মাধ্যমে কিছুটা জেনেছি। কিছুটা আমাদের সোর্স থেকে পেয়েছি। তারা জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন, অনেক সমর্থকসহ কেন্দ্রের ভেতর ঢোকার চেষ্টা করেছিলেন। উনার সঙ্গে অনেক ইউটিউবার ছিলেন। সেখানে কেবল বৈধ কার্ডধারীরা ঢুকতে পারেন, ইউটিউবাররা তো ঢুকতে পারে না। কিন্তু তিনি প্রচুর ইউটিউবার নিয়ে ঢোকার চেষ্টা করেছেন। প্রায় ৭০ জনের মতো লোক ছিল। তখন পুলিশ তাদের আটকে দিয়েছে।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘পুলিশ বলেছে প্রার্থী ঢুকতে পারবেন, তার সঙ্গে যারা আছেন তারা ঢুকতে পারবেন না। তখন তিনি সেখানে নাকি পুলিশের সঙ্গে তর্কবিতর্ক করেছেন। পরে পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটকেন্দ্রের মধ্যে কোনও ঘটনা ঘটেনি। কিন্তু রাস্তায় যখন তিনি বের হয়ে আসছেন তখন কে বা কারা ধাওয়া দিয়েছে। আপনারা যেটা বলেছেন শারীরিকভাবে অ্যাসল্ট করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা আমরা কামনা করি না।’

তিনি বলেন, ‘যারা এটা করেছে অবশ্যই অন্যায় কাজ করেছে। আমরা বেশ কিছু নির্দেশ দিয়েছি। ইতোমধ্যে একজনকে পুলিশ গ্রেফতারও করেছে। এর সঙ্গে আরও যারা জড়িত আছে তদন্ত করে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং আমাদের জানাতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করার কথা বলা হয়েছে।’

একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে। এতে কি সুষ্ঠু ভোট বলতে পারি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২৪টি কেন্দ্রে ভোট হয়েছে। একটি কেন্দ্রের পরিস্থিতি দিয়ে তো বলা যায় না ভোট সুষ্ঠু হয়নি।’

/ইএইচএস/এফএস/এমওএফ/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৮:৫৬
হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসি’র
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি