প্রথমবারের মতো সিসি ক্যামেরায় মনিটর হচ্ছে ব্যালটের ভোট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১০:১৩ আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৫:১২

সিটিটিভি ক্যামেরায় মনিটর করা হচ্ছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত বিভিন্ন ভোট সিসি টিভিতে মনিটর করা হলেও এবার প্রথমবারের মতো ব্যালট পেপারে নির্বাচন মনিটরিং করছে নির্বাচন কমিশন।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রুমে বসে এ ভোট মনিটর করা হচ্ছে। ঢাকা-১৭ আসনের পাশাপাশি ইভিএমের মাধ্যমে চলমান পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচনও মনিটরিং করা হচ্ছে।

সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

ভোট মনিটরিং করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা

ঢাকা-১৭ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি। ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে এ উপনির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে। অন্যদিকে বেনাপোলের ১২টি ভোট কেন্দ্রে ১১৯টি এবং ভান্ডারিয়ার ৯টি ভোটকেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ১ হাজার ৫৮টি সিসি ক্যামেরায় একটি সংসদীয় আসনের উপনির্বাচন ও দুটি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/ইএইচএস/ইউএস/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৬:৩২
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ১০:১৩
প্রথমবারের মতো সিসি ক্যামেরায় মনিটর হচ্ছে ব্যালটের ভোট 
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
থেমে থেমে রাস্তায় নামার চেষ্টায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ
মিরপুরে পুলিশের সঙ্গে আজও পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বশেষ খবর
‘বিচার তো দূরের কথা, আমার মা-বোনদের হত্যার কারণই জানলাম না’
‘বিচার তো দূরের কথা, আমার মা-বোনদের হত্যার কারণই জানলাম না’
জবি শিক্ষার্থীদের ‘অপ্রাসঙ্গিক’ আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জবি শিক্ষার্থীদের ‘অপ্রাসঙ্গিক’ আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
ক্ষমা চেয়েও লাভ হলো না, চীনে রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ 
ক্ষমা চেয়েও লাভ হলো না, চীনে রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ 
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি