আজ সব নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৮:৩০আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৮:৪৭

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ আজ সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সোমবার ভোট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ দাবি করেন। ঢাকা-১৭ আসনে ভোট কম পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে। সর্বোচ্চ হলে ১৪ থেকে ১৫ শতাংশ হতে পারে।’

মো. আলমগীর বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। আমি ১০/১৫টা কেন্দ্র পরিদর্শন করেছি সকাল ৮টা থেকে ১১টার মধ্যে। সব কেন্দ্র শান্তিপূর্ণ দেখেছি। এ পর্যন্ত কোনও অশান্তির খবর আমরা পাইনি। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। ঢাকার বাইরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। সেখানেও সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কোনও দুর্ঘটনা ঘটেনি।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর (ফাইল ছবি)

ভোটের হার প্রসঙ্গে এই কমিশনার বলেন, ‘ভোটার টার্নআউট ঢাকার বিষয় বলবো কম। খুবই কম। আমরা প্রকৃত হিসাব এখনও পাইনি। তবে ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে। সর্বোচ্চ হলে ১৪ থেকে ১৫ শতাংশ হতে পারে। ফলাফলের পরে এটা চূড়ান্তভাবে বলা যাবে। ৭টি পৌরসভা নির্বাচন হয়েছে। সেখানে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ ভোট পড়েছে। ইউনিয়ন পরিষদের ভোটের কোনও তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।’

একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে, এতে কি ভোট সুষ্ঠু বলতে পারি– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২৪টি কেন্দ্রে ভোট হয়েছে। একটি কেন্দ্রের পরিস্থিতি দিয়ে তো বলা যায় না ভোট সুষ্ঠু হয়নি।’

ভোটের হারে সন্তুষ্ট কিনা এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট হলেই সন্তুষ্টি প্রকাশ করি। কিন্তু ভোটাররা কেন যায়নি, এর অনেক কারণ থাকতে পারে। সেই কারণগুলো আমি জানি না। আর অনুমান করে বলাও ঠিক হবে না। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। আপনারা সেটা বিচার বিশ্লেষণ করবেন। তখন আমরা জানতে পারবো কেন ভোটার আসেনি।’

/ইএইচএস/এফএস/এমওএফ/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৮:৩০
আজ সব নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি