নির্বাচন সুষ্ঠু হচ্ছে তবে ভোটার উপস্থিতি কম: ইলেকশন মনিটরিং ফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৪:২৪আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৫:১৩

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মো. আবেদ আলী বলেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, তবে ভোটার উপস্থিতি কম।

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান বলেন, ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং ইলেকশন মনিটরিং ফোরামের পক্ষ থেকে আমরা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ঘুরে দেখেছি। আমরা আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ করিনি। যেটা প্রত্যাশা করেছিলাম সেটা হয়নি। তবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, কোনও ধরনের অভিযোগ পাইনি।’

বিভিন্ন প্রার্থীর এজেন্টের সঙ্গে কথা বলেছেন জানিয়ে আবেদ আলী বলেন, ‘তাদের কাছ থেকে কোনও ধরনের অভিযোগ পাইনি। কোনও প্রার্থীর এজেন্টদের বা কাউকে কোনও ধরনের ভয়ভীতি দেখানো হয়নি বলে আমরা জেনেছি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।’ যারা ভোট দিতে আসছেন তাদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি বলেও মন্তব্য করেন এই পর্যবেক্ষক।’

/আরটি/আরকে/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ১৪:২৪
নির্বাচন সুষ্ঠু হচ্ছে তবে ভোটার উপস্থিতি কম: ইলেকশন মনিটরিং ফোরাম
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি