হিরো আলমকে গলাধাক্কা-মারপিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৬:৩২ আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৫:৩৫

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করতে আসেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ সময় হামলার শিকার হন তিনি। সোমবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাল ৩টার দিকে চারটি গাড়ি নিয়ে বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন হিরো আলম। তিনি গেট দিয়ে ঢোকার সময় কয়েকজন ‘ভুয়া ভুয়া’ বলে আওয়াজ করছিলেন। এর মধ্যেই হিরো আলম তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রের দিকে হাঁটা শুরু করেন। একপর্যায়ে তিনি কেন্দ্রের সামনে গেলে কিছু লোকের হামলার মুখে পড়েন।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হিরো আলমকে কয়েক দফায় মারপিট

প্রত্যক্ষদর্শীরা জানান, হিরো আলম এসময় কেন্দ্র থেকে বেরিয়ে যেতে চাইলে কয়েকজন দৌড়ে এসে তার ওপর হামলা চালায়। চড়-থাপ্পড়, কিল-ঘুসি ও গলাধাক্কা দিতে দিতে কেন্দ্র থেকে বের করে দেয়। বের হয়েও রেহাই পাননি হিরো আলম। সড়কে তাকে ফেলে কয়েক দফা কিল-ঘুসি দেওয়া হয়। পরে তার সঙ্গে থাকা একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

এ সময় পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। তবে হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ার কারণে পুলিশ সদস্যরা হিরো আলমকে মারপিট থেকে বাঁচাতে পারেনি।

ভোটকেন্দ্রে হিরো আলমকে মারপিট

স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, তারা হিরো আলমকে মারপিটের ঘটনায় জড়িত নন। তারা আরও দাবি করেন, যারা হিরো আলমের ওপর হামলা চালিয়েছে তারা অতি উৎসাহী।

দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মিয়াজী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা হিরো আলমকে উদ্ধার করে তাকে ঘটনাস্থল থেকে বের হতে সহায়তা করেছি।

এই ঘটনার পরে রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে হিরো আলমকে চিকিৎসা দেওয়া হয় বলে জানান তার ব্যক্তিগত সহকারী শুভ।

/আরটি/সিএ/এফএস/এমওএফ/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৬:৩২
হিরো আলমকে গলাধাক্কা-মারপিট
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
থেমে থেমে রাস্তায় নামার চেষ্টায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ
মিরপুরে পুলিশের সঙ্গে আজও পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বশেষ খবর
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় নিহত ৫
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় নিহত ৫
‘বিচার তো দূরের কথা, আমার মা-বোনদের হত্যার কারণই জানলাম না’
‘বিচার তো দূরের কথা, আমার মা-বোনদের হত্যার কারণই জানলাম না’
জবি শিক্ষার্থীদের ‘অপ্রাসঙ্গিক’ আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জবি শিক্ষার্থীদের ‘অপ্রাসঙ্গিক’ আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি