ঢাকা-১৭ উপনির্বাচন

প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার কোনও খবর পাননি ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৫:৩০আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৫:৩০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কোনও প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার মতো ঘটনা আমাদের কানে আসেনি। আমি যে জায়গায় ভোট দিয়েছি সেই কক্ষে দেখলাম ছয়-সাত জন প্রার্থীর মধ্যে দুই-তিন জন প্রার্থীর এজেন্ট রয়েছে। এমন অনেকেই এজেন্ট দিতে পারেননি বা দেননি, সেটা আলাদা কথা। আমাদের কাছে এ ধরনের কোনও অভিযোগ আসেনি। আমার পাশে রিটার্নিং অফিসারও রয়েছেন। তাদের কাছেও এ ধরনের অভিযোগ আসেনি। এখানে কোনও ঘটনা ঘটলে আমাদের কাছে অভিযোগ আসলে তাদের আমরা সাহায্য করবো।

সোমবার (১৭ জুলাই) দুপুর ২টার পর সস্ত্রীক বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি ও আমার স্ত্রী বনানী এলাকার ভোটার। সে কারণে আমি নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য এসেছি এবং ভোট দিয়েছি। ভোট দেওয়া দায়িত্ব মনে করেই আমরা এসেছি। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা এবং ভোটারদের বিষয়ে খোঁজখবর নিয়েছি। এখন পর্যন্ত পরিবেশ ভালো রয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে তবে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করেছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, সার্বিক ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য মাঠে থাকা পুলিশ সদস্যরা কাজ করছেন। আমার জানামতে এখন পর্যন্ত কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব জায়গায় সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

/আরটি/এফএস/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৫:৩০
প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার কোনও খবর পাননি ডিএমপি কমিশনার
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি