মাঠে আছি, শেষ পর্যন্ত দেখবো কত নির্যাতন করে: হিরো আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১১:২০ আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৬:০৬

কেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-১৭ আসনের প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটাররা কীভাবে আসবে?’

সোমবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রথমে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন করেন হিরো আলম।

এসময় অভিযোগ করলেও নির্বাচন বয়কট করবেন না বলে জানান হিরো আলম। তিনি বলেন, ‘আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো। দেখতে চাই তারা আমার ওপর কত নির্যাতন করে।’

আশরাফুল হোসেন আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কিনা জানি না। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে?’

ভোট কেন্দ্রে হিরো আলম

তিনি অভিযোগ করেন, ‘আমার নারী এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।’

/সিএ/ইউএস/এমওএফ/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৬:৩২
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ১১:২০
মাঠে আছি, শেষ পর্যন্ত দেখবো কত নির্যাতন করে: হিরো আলম
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
থেমে থেমে রাস্তায় নামার চেষ্টায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ
মিরপুরে পুলিশের সঙ্গে আজও পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম, শীর্ষে কোন শহর
সর্বশেষ খবর
বাবার অভিযোগ অপহরণ, ভিডিও বার্তায় মেয়ে বললো স্বেচ্ছায় রনির সঙ্গে এসেছি
বাবার অভিযোগ অপহরণ, ভিডিও বার্তায় মেয়ে বললো স্বেচ্ছায় রনির সঙ্গে এসেছি
এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়া, সংঘর্ষের মধ্যে কাভার্ডভ্যানে আগুন
শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়া, সংঘর্ষের মধ্যে কাভার্ডভ্যানে আগুন
নদী খননের পর ঝুঁকিতে আবাসনের ঘর, আতঙ্কে ৪ পরিবার
নদী খননের পর ঝুঁকিতে আবাসনের ঘর, আতঙ্কে ৪ পরিবার
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি