হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৯:৩০আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৯:৩০

ঢাকা-১৭ উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (১৭ জুলাই) বনানী এলাকা থেকে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান গোয়েন্দা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে হিরো আলমকে মারপিটের ঘটনায় বিপ্লব এবং সানোয়ার নামে দুজনকে বনানী এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনার সম্পৃক্ততার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র আরও জানায়, সরকারকে বিব্রত করতে অতিউৎসাহীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, বিকালে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত এক সংবাদ সম্মেলনে হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি চান। যারাই এই হামলা চালিয়েছে তারা দলের সদস্য হলেও যেন ছাড় না পায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

এছাড়া, রিটার্নিং কর্মকর্তা মুনির হোসাইন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় পুলিশের কোনও গাফিলতি রয়েছে কি না— তদন্ত করে দেখা হবে।

/আরটি/এমএস/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৯:৩০
হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি