হিরো আলমের ওপর হামলার ঘটনায় চার জন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ২২:১২ আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৫:৩৭

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন।

সোমবার (১৭ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা-১৭ উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে একদল যুবক অতর্কিতে প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলা চালায়। ঘটনাটি পুরোপুরি ভোটকেন্দ্রের বাইরে ঘটে এবং এতে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনও সমস্যা সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুততম সময়ে ঘটনায় জড়িত চারজনকে আটক করে। ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

/আরটি/এমএস/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:১২
হিরো আলমের ওপর হামলার ঘটনায় চার জন আটক
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৬:৩২
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
নির্বাচনে ৫ প্রার্থীর তিন জনই জামানত রক্ষা করতে পারেননি
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
সর্বশেষ খবর
জবি শিক্ষার্থীদের ‘অপ্রাসঙ্গিক’ আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জবি শিক্ষার্থীদের ‘অপ্রাসঙ্গিক’ আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
ক্ষমা চেয়েও লাভ হলো না, চীনে রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ 
ক্ষমা চেয়েও লাভ হলো না, চীনে রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ 
নামাজ পড়ে ফেরার পথে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই বৃদ্ধের
নামাজ পড়ে ফেরার পথে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই বৃদ্ধের
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি