ঢাকা-১৭ আসন উপনির্বাচন

গা‌ড়ি‌তে হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী তারিকুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৪:৩৪আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৫:১৩

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে গাড়িতে হামলার অভিযোগ ক‌রে‌ছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, তার গা‌ড়ির পেছ‌নের কাচ ভে‌ঙে দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে রাজধানীর মানারাত ঢাকা ইন্টারন‌্যাশনাল স্কুল অ‌্যান্ড ক‌লে‌জ ভোটকে‌ন্দ্রের সাম‌নে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ ক‌রেন। এর আগে ভোটের আড়াই ঘণ্টা না পেরোতেই নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন এই প্রার্থী।

তারিকুল ইসলাম ভূঁইয়া ব‌লেন, ‘আমরা ভোট প্রত‌্যাখ্যান ক‌রে‌ছি। আমা‌দের একজন এজেন্ট‌কে ভাসান‌টেক ব‌স্তি‌তে মারধর করা হ‌য়ে‌ছিল, সেখা‌নে গি‌য়ে‌ছিলাম। সেখান‌ থে‌কে আসার প‌থে একদল কুচক্রী আমা‌দের ওপর ইটপাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে। যারা আমা‌দের ওপর হামলা ক‌রে তারা সবাই নৌকার ব্যাজধারী ছিল। কা‌জেই আমরা আমা‌দের জা‌নের নিরাপত্তা নি‌য়ে সেখান থে‌কে দ্রুত চ‌লে আসি।’

নির্বাচন ক‌মিশ‌নের দি‌কে অভিযোগ তু‌লে তি‌নি ব‌লেন, ‘আমরা নির্বাচন ক‌মিশ‌নের কা‌ছে পু‌লিশ প্রটেকশন চে‌য়ে‌ছিলাম। তারা আমা‌দের পু‌লিশ প্রটেকশন দেয়নি। তাই আমরা ভোটের মাঠ থে‌কে স‌রে গি‌য়ে‌ছি এবং এই নির্বাচন সম্পূর্ণভা‌বে বর্জন ক‌রে‌ছি।’

ঢাকা-১৭ আসন রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ নির্বাচনে অংশ নেয়নি অন্যতম বিরোধী দল বিএনপি।

আসনটিতে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট জন। এরমধ্যে তিন প্রার্থীকে এগিয়ে রাখছেন স্থানীয় ভোটাররা। আওয়ামী লীগের প্রার্থী মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম)। তাদের তিন জনের মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে ধারণা করছে ভোটাররা।

উপনির্বাচনে অংশ নেওয়া আট জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে অন্যরা হলেন—জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

আরও পড়ুন:

স্বতন্ত্র প্রার্থী তারিকুলের ভোট বর্জন

/এমআরএস/ইউএস/এমওএফ/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ১৪:৩৪
গা‌ড়ি‌তে হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী তারিকুলের
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি