টাইব্রেকারের জন্যও প্রস্তুত স্পেন

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১১:৫২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:০৬

গতকাল নকআউটে স্নায়ুর পরীক্ষা দিয়েছে জাপান-ক্রোয়েশিয়া। আজ টাইব্রেকারের একই পরীক্ষা দিতে হতে পারে স্পেনকেও। শেষ ষোলোয় রাত ৯টায় তাদের প্রতিপক্ষ এমনই এক দল, যারা গ্রুপ পর্বে অপরাজিত ছিল! মরক্কোর সামনে তাই আজ কঠিন পরীক্ষা লুই এনরিকের শিষ্যদের। 

এই স্পটকিক পরীক্ষায় গত ইউরোতেও স্পেন ধরাশায়ী হয়েছিল। ইতালির কাছে হেরে সেমিফাইনালে বিদায় নিতে হয়েছিল। অবশ্য স্নায়ুর পরীক্ষা সামলাতে এবার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন এনরিকে। এক হাজার পেনাল্টি শটে নিজেদের ঝালিয়ে নিয়ে রেখেছেন।

ম্যাচের আগে সেই আত্মবিশ্বাস ঝরেছে স্পেন কোচ এনরিকের, ‘আমার মনে হয় ওরা নিজেদের হোমওয়ার্কটা করে এসেছে। প্রায় এক বছর আগে স্পেন ক্যাম্পে শিষ্যদের বলেছিলাম, এখানে আসার আগে কমপক্ষে ১ হাজার পেনাল্টিতে প্রস্তুতি সেরে রাখতে।’

এনরিকে মনে করেন, ঠিকমতো প্রস্তুতি সেরে রাখলেই নিজের মতো স্পটকিক নেওয়া সম্ভব। পাশাপাশি তৈরি করে রেখেছেন গোলকিপারদেরও।

এই মরক্কোর সঙ্গে স্পেন ২০১৮ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বে আফ্রিকান দলটি জয়ের পথেই ছিল। কিন্তু ইনজুরি সময়ে সমতাসূচক গোলটি করে তাদের জয় বঞ্চিত করেন ইয়াগো আসপাস। মরক্কোর তারকা উইং ব্যাক আশরাফ হাকিমি জানালেন, তারা এখন আরও বেশি পরিপক্ব। এবার তারা জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না, ‘চার বছর হয়ে গেছে মানে আমি এখনও আরও বেশি পরিণত। স্পেন শীর্ষ ৫ দলের একটি, যারা সবসময় বিশ্বকাপ জয়ের প্রত্যাশা নিয়েই আসে। কিন্তু আমাদের কোচও শিখিয়েছেন কীভাবে জিততে হয়, প্রতিপক্ষ যেই হোক না কেন। এখন নিজেদের মতো খেলে তাদের বিপক্ষে জয়ের চেষ্টা করবো।’

/এফআইআর/এমওএফ/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম