বাতিস্তুতার রেকর্ড ভাঙলেন মেসি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ০২:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:৪৮

লিওনেল মেসিকে কীভাবে আটকানো যায়, তার ছক আগে থেকেই কষে রেখেছিলেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। কিন্তু ফুটবলের ক্ষুদে জাদুকর মেসিকে আটকায় কে! আলবেসিলেস্তদের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন মেসি। এটি চলতি বিশ্বকাপে তার পঞ্চম গোল। এর মধ্যে দিয়ে সাবেক তারকা খেলোয়াড় গ্যাব্রিয়েল বাতিস্তুতার গত ২০ বছরের রেকর্ড ভেঙে আর্জেন্টিনার হয়ে এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন এই জাদুকর।

সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে ফের্নান্দেজকে ফাউল করেন লিভাকোভিচ। পেনাল্টি দেন রেফারি। স্পট থেকে গোল করতে ভুল করেননি মেসি। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে জালে জড়িয়ে দেন তিনি। এতে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর এতেই বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন লিও।

কাতার বিশ্বকাপে এসে মেসি অন্যান্য রেকর্ড কিংবা মাইলফলক কম স্পর্শ করেননি। পেশাদার প্রতিযোগিতা মিলিয়ে ১০০০ ম্যাচ ছাড়িয়েছেন। প্রয়াত গ্রেট ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে ৮ গোল অতিক্রম করেছেন। শেষ ম্যাচে তো আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোলকেও স্পর্শ করেছেন।

বাতিস্তুতা তিন বিশ্বকাপ (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২) খেলে ১২ ম্যাচে ১০ গোল করেছিলেন। তার এই রেকর্ড নেদারল্যান্ডসের বিপক্ষেই মেসি স্পর্শ করেন।

/এলকে/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম