‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ জুন ২০২৬, ১১:০০ আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:০০

লেবাননের রাজধানী বৈরুতের ওয়াটারফ্রন্টের তাঁবুগুলোতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষেরা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি স্থায়ী হওয়া নিয়ে গভীর সংশয় ও শঙ্কা প্রকাশ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

দক্ষিণ লেবাননের হুলা শহরের বাসিন্দা ৬০ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যেই মুহূর্তে তারা বলবে পথ খোলা এবং পরিস্থিতি ঠিক আছে, আমি আমার বাড়িতে ফিরে যাবো। তবে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, আমরা যুদ্ধবিরতিকে বিশ্বাস করি না, কারণ ইসরায়েল প্রতারক। তারা এমন কোনও জাতি নয় যারা নিজেদের দেওয়া কথা রক্ষা করে।

একই রকম অনিশ্চয়তার কথা জানান ৬০ বছর বয়সী সুজান। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী দাহিয়েহতে ইসরায়েলি হামলায় তার পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

সুজান বলেন, আমরা দাহিয়েহতে ভাড়া বাসায় থাকতাম এবং সেই বাড়িগুলো এখন আর নেই। তারা সেখানে বোমা মেরেছে; কোনও বাড়ি আর অবশিষ্ট নেই। আমরা এখন কোথায় যাবো? আমরা জানি না আমাদের কোথায় যাওয়া উচিত। যুদ্ধবিরতি নিয়ে নিজের অনাস্থার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের কোনও বিশ্বাস নেই। কারণ এর আগেও বেশ কয়েকবার তারা যুদ্ধবিরতির কথা বলে আবারও হামলা শুরু করেছিল। আমি বলতে চাচ্ছি, তারা এমন মানুষ যাদের বিশ্বাস করা যায় না।

উল্লেখ্য গত ২ মার্চ থেকে লেবাননে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪ হাজার ১০৬ জন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ১২ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন।

/এএস/ 
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
২৩ জুন ২০২৬, ১১:০০
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪
০৭ নভেম্বর ২০২৪, ১৫:১৭
১৩ অক্টোবর ২০২৪, ২০:২৮
সম্পর্কিত
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
এশিয়া-প্যাসিফিকে অবাধ ও মুক্ত বাণিজ্যের আহ্বান চীনা প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট