ইউক্রেনে পুতিনের পরমাণু হামলা থামিয়েছিলেন মোদি: পোলিশ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ জুলাই ২০২৬, ১৫:৩৯আপডেট : ১৫ জুলাই ২০২৬, ২৩:৫১

ইউক্রেনে ২০২২ সালের শেষ দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কাছাকাছি চলে গিয়েছিলেন বলে দাবি করেছেন পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ তেওফিল বারতোশেভস্কি। তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে পুতিনকে সেই সিদ্ধান্ত থেকে বিরত রাখেন।

মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বারতোশেভস্কি বলেন, ২০২২ সালের শেষ দিকে ইউক্রেনে পুতিনকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী মোদি যে ভূমিকা রেখেছিলেন, সেটির কথা আমি উল্লেখ করেছি। প্রধানমন্ত্রী মোদি এমন অল্প কয়েকজন নেতার একজন, যিনি প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ ও প্রভাব বিস্তার করতে পারেন। এই সংঘাত থামাতে ভারত সেই ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদি তাকে যা বলেন, তা সত্যিই গুরুত্ব দিয়ে শোনেন।

ভারতের ভূমিকা ব্যাখ্যা করে বারতোশেভস্কি বলেন, শুধু ভারত নয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও উত্তেজনা বাড়ানোর বিপক্ষে। বিশেষ করে যেসব দেশকে রাশিয়ার প্রতি বৈরী হিসেবে দেখা হয় না, তাদের কাছ থেকে এমন বার্তা আসা গুরুত্বপূর্ণ। এখানে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোলিশ উপপররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পুতিন ভারতকে ‘একটি মহান দেশ’ বলে অভিহিত করেছেন এবং নয়াদিল্লির স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন। 

সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ভারত সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে, এতে আমরা আনন্দিত। এটি একটি মহান দেশ। নিজেদের স্বার্থ অনুযায়ী যেসব দেশের সঙ্গে প্রয়োজন, তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলাই স্বাভাবিক। এছাড়া নয়াদিল্লি ও মস্কোর মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১৫ জুলাই ২০২৬, ১৫:৩৯
ইউক্রেনে পুতিনের পরমাণু হামলা থামিয়েছিলেন মোদি: পোলিশ মন্ত্রী
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
সর্বশেষ খবর
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে