ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২১ অক্টোবর ২০২৬, ১০:০৪ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১০:০৪

ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্টারলিংকের বিশেষ সংস্করণের কার্যক্রম গত সপ্তাহে সীমিত করার নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক। এতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা ও আকাশ প্রতিরক্ষায় ড্রোন পরিচালনার কার্যক্রম ব্যাহত হয়েছে। মার্কিন কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে অবগত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, স্টারলিঙ্কের ওপর আরোপিত এই বিধিনিষেধের ফলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আক্রমণাত্মক অভিযান এবং আকাশ প্রতিরক্ষা ড্রোন মিশন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে স্টারলিংকের কার্যক্রম সীমিত করার বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন মাস্ক। ওই সময় ট্রাম্প নির্বাচনি প্রচারে ব্যস্ত ছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, স্টারলিঙ্কের গতি কমানোর সিদ্ধান্ত নেওয়ার আগেও এই ইস্যুতে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল।

এর আগে মাস্ক বলেছিলেন, স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ওপরই নির্ভর করছে।

/এএস/ 
টাইমলাইন: ইউক্রেন সংকট
২১ অক্টোবর ২০২৬, ১০:০৪
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
সম্পর্কিত
জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহ
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় চার লাখ টাকা দিবে এক্স, নেই ফলোয়ারের শর্ত
সর্বশেষ খবর
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহ
জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহ
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’