ঘূর্ণিঝড় মোখা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
১৩ মে ২০২৩, ১১:১৩আপডেট : ১৩ মে ২০২৩, ১১:১৯

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, বিআইডব্লিউটিএ’র পরিচালকের নির্দেশে শুক্রবার দিবাগত রাত থেকেই পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় এ ঘোষণা দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক বাণিজ্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এখনও ফেরি বন্ধের কোনও নির্দেশনা পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আমরা যেকোনও মুহূর্তে ফেরি বন্ধ করে দেবো। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১৮টি ফেরির মধ্যে ১৫টি যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে।’

এদিকে, এ আদেশ উপেক্ষা করেই পদ্মায় ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোট। এতে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ঘাট সংশ্লিষ্টরা।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জেএম সিরাজুল কবির জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট পরিস্থিতিতে দৌলতদিয়া ঘাটের নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সক্রিয়ভাবে লঞ্চঘাট, ফেরিঘাট ও নদীতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। অপরদিকে ছোট নৌযান, নৌকা ও জেলেদের নিরাপদে থাকার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনও সংকেতের আওতায় না এলেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। মানুষকে সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া মৎসজীবীসহ নদী-তীরবর্তী মানুষদের আগেভাগে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।’

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে