বুয়েট ছাত্র নাহিয়ানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসী

বরিশাল প্রতিনিধি
০১ মার্চ ২০২৪, ১৭:১৫আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭:১৫

ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বুয়েট ছাত্র নাহিয়ান আমিনের লাশ বরিশাল নগরীর নিজ বাসভবনে পৌঁছালে পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় বরিশাল জিলা স্কুলের শিক্ষক এবং নাহিয়ানের সহপাঠীদের চোখ ছলছল করছিল।

শুক্রবার (১ মার্চ) দুপুর আড়াইটায় লাশবাহী গাড়ি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে রাখা হয়। এ সময় জিলা স্কুলের শিক্ষক এবং সহপাঠী ও প্রতিবেশীরা শেষবারের মতো নাহিয়ানের মুখ দেখেন। এরপর লাশবাহী গাড়ি নিয়ে যাওয়া হয় নাহিয়ানের নগরীর বাসভবন পলিটেকনিক রোডে। বাসভবনের সামনে লাশবাহী গাড়ি রাখার পর নাহিয়ানের মা-বাবা, বোন এবং স্বজনরা শেষবারের মতো তাদের সন্তান ও ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন।

নাহিয়ান ওই এলাকার বাকপ্রতিবন্ধী রিয়াজুল আমিনের একমাত্র ছেলে। তার এক মেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী।

২০২০ সালে নাহিয়ান বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি এবং ২০২২ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের মামাতো ভাই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. নাভিদ নূর বলেন, ‘আমাদের পরিবার নয়, দেশ একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। এ ধরনের অস্বাভাবিক মৃত্যু কারো কাম্য নয়। ওই খাবারের দোকানের সিঁড়ি এবং লিফটে যদি বড় স্পেস থাকতো তাহলে হয়তো অনেক মানুষ বেঁচে যেতো। কিন্তু সে কথা এখন বলে আর লাভ নেই। যে গেছে সে তো আর ফিরে আসবে না।’

নিহতের ভগ্নিপতি মো. বাবু বলেন, ‘রাত ১টায় আমাদের কাছে খবর আসে নাহিয়ানের দুর্ঘটনার বিষয়টি। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি, নাহিয়ান হোটেলে উপস্থিত হওয়ার ৫ মিনিটের মধ্যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় সিলিন্ডারের লোহার অংশ নাহিয়ানের মুখমণ্ডলে আঘাত করে। তার শরীরের কোনও অংশে আগুনের সামান্যতম স্পর্শ লাগেনি। এরপর সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‍শুক্রবার সকালে লাশের গোসল শেষে বুয়েটে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে লাশ নিয়ে আসা হয় বরিশাল নগরীতে।’

তিনি আরও জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় পলিটেকনিক জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে। সেখানে দাদা-দাদির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন নাহিয়ান।

/কেএইচটি/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি