রুশ তেলে নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করলো জাপান

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২২, ১৩:২৪আপডেট : ০৫ মে ২০২২, ১৩:২৬

রাশিয়া থেকে তেল আমদানির ওপর পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। বিষয়টি নিয়ে কথা বলেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী কোইচি হাগিউদা। তিনি বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের উদ্যোগ নেওয়া হলে অবিলম্বে সেটি অনুসরণ বা বাস্তবায়ন করা জাপানের জন্য কঠিন হয়ে পড়বে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা প্রকাশের পরই নিজ দেশের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্র সফররত জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী।

হাগিউদা সাংবাদিকদের বলেন, ‘জাপানের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। অবিলম্বে পদক্ষেপ নিতে হলে আমাদের কিছু অসুবিধার মুখে পড়তে হবে।’

এদিকে বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিশিদাসহ মোট ৬৩ জন জাপানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। তাদের মধ্যে কর্মকর্তা, সাংবাদিক ও অধ্যাপকও রয়েছেন। তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশিরও নাম রয়েছে।

মস্কোর দাবি, রাশিয়ার বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য বক্তব্য’ দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম