ইউক্রেনের খারকিভে পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৪, ১৮:৪০আপডেট : ১১ মে ২০২৪, ১৮:৪০

ইউক্রেনের খারকিভ অঞ্চলের পাঁচটি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার (১১ মে) গ্রাম দখলের বিষয়টি দাবি করেছে রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বোরিসিভকা, পাইলনা ও স্ট্রিলেচনা নামের গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ডনেস্ক অঞ্চলের কেরামিক নামের গ্রামটিও দখল করেছে রুশ বাহিনী। ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ অভদিভকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হয়েছে রাশিয়া।

জানা গেছে, ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের আভদিভকা শহরের স্টেপোভ, লাস্তোচকাইন ও সেভেরন নামের তিনটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, খারকিভ অঞ্চলে আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে রুশ বাহিনী। খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, শনিবারেও খারকিভ অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। শুধু তাই না, আরও অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে খারকিভে প্রথম হামলা করেছে রুশ বাহিনী। কিন্তু সেই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের পাল্টা আক্রমণে পরাজিত হয় রাশিয়া। তখন থেকেই রাশিয়ার বেলগোরোড অঞ্চলে নিয়মিত ড্রোন আর্টিলারি হামলা চালিয়েছে ইউক্রেন।

মার্চ মাসে খারকিভ অঞ্চল দখল করার প্রয়োজন হতে পারে কিনা জানতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের হামলা থেকে রুশ অঞ্চলকে সুরক্ষিত করার একমাত্র উপায় হল একটি বাফার জোন তৈরি করা। যা মস্কোর অঞ্চলকে কিয়েভের বাহিনীর সীমার বাইরে রাখবে।

ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণের প্রায় ১৮ শতাংশ নিয়ন্ত্রণ করে রাশিয়া।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১১ মে ২০২৪, ১৮:৪০
ইউক্রেনের খারকিভে পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু