৪৩ কানাডিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ১২:০৯আপডেট : ২৮ জুন ২০২২, ১২:০৯

নতুন করে আরও ৪৩ কানাডিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এই ঘোষণা দেয় মস্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার কোম্পানিগুলোর সিনিয়র ম্যানেজমেন্ট এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কানাডা সরকারের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার মস্কোর রয়েছে।

রুশ নিষেধাজ্ঞায় কানাডার ফেডারেল ও আঞ্চলিক কর্মকর্তা, ক্ষমতাসীন দলের সদস্য এবং পাবলিক ফিগারররাও রয়েছেন।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এ নিয়ে রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তির সংখ্যা বেড়ে ৭০১ জনে দাঁড়িয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম