মাকির্ন প্রেসিডেন্ট নির্বাচন

স্বাস্থ্যসেবা আইন বাতিল করবেন ট্রাম্প, সতর্ক করলেন হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ১১:১৯আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১১:৫৪

মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা জয়ী হলে স্বাস্থ্যসেবা কর্মসূচিকে পিছিয়ে দেবে বলে সতর্ক করেছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভোটারদের সতর্ক করেন তিনি। ট্রাম্পের বুধবারের নির্বাচনী সমাবেশে নারীদের নিয়ে তার মন্তব্য আপত্তিকর বলেও মন্তব্য করেছেন হ্যারিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ওই সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ভোটারদের মনে করিয়ে দেন, ২০১৭-২০২১ মেয়াদের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা আইন যেটি ওবামাকেয়ার নামেও পরিচিত, সেটি বাতিলের ব্যর্থ চেষ্টা করেছিলেন।

৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে দেশটির দক্ষিণ-পশ্চিমে জোর প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প ও হ্যারিস। অ্যারিজোনা ও নেভাদায় যাওয়ার আগে, ম্যাডিসন, উইসকনসিনে সাংবাদিকদের হ্যারিস বলেছিলেন, ‘এই নির্বাচনে সব আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবাও নির্ধারিত হবে।’

জবাবে ট্রাম্প বলেন, তিনি কখনই এই কর্মসূচি থেকে সরে যেতে চাননি। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে করা একটি পোস্টে তিনি বলেন, ‘আমি কখনই এটি করার কথা উল্লেখ করিনি। এমনটি এটি সম্পর্কে কখনও ভাবিইনি।’

জনমত জরিপগুলোতে হ্যারিস ও ট্রাম্পের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। মঙ্গলবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের সাতটি প্রতিযোগিতাপূর্ণ রাজ্যে ভোটের ওপর নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷

অক্টোবরে রয়টার্স/ইপসোস পোলিংয়ে দেখা গেছে, এবারের প্রতিযোগিতায় জেন্ডারভিত্তিকভাগে ভোটারদের বিভক্ত করা হয়েছে। হ্যারিস নারীদের মধ্যে ১২ শতাংশ পয়েন্টে এবং ট্রাম্প পুরুষদের মধ্যে সাত শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ল্যাব অনুসারে, ৬৩ মিলিয়নেরও বেশি মানুষ ইতোমধ্যে ব্যক্তিগতভাবে প্রাথমিক ভোটদান ও ই-মেইল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

আবারও নির্বাচনী প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠেছে ২০১০ সালের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা বিষয়ক আইনটি। এই আইনের আওতায় দেশের স্বাস্থ্য বীমা কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৪ কোটি আমেরিকান স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

২০১০ সালে ডেমোক্র্যাটরা এই আইন পাস করে। এই আইন পাস করার সঙ্গে সেটি রক্ষা করাটাও ডেমোক্র্যাটদের জন্য একটি রাজনৈতিক দায়বদ্ধতা হয়ে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রে এই আইনটি এখন ব্যাপকভাবে জনপ্রিয়।

/এএকে/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান