ভিডিওতে ইউক্রেন সীমান্তে রুশ সেনা ও সমরাস্ত্র

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৪

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা ও সামরিক সরঞ্জাম সমাবেশ এগিয়ে চলেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার মোতায়েন করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে কৃষ্ণ সাগরে সাবমেরিন থেকে শুরু করে জাহাজ থেকে নিক্ষেপযোগ্য স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাংক এবং ছোট আকারের কামান। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে এসব মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া বিভিন্ন ভিডিও যাচাই করে সিএনএন রুশ সেনাদের অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো তারা এখনও যাচাই করতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ভিডিও সরকারি সূত্র থেকে এসেছে। এগুলো টিকটক বা ইউটিউবে আপলোড করা হয়েছে। অনলাইন বিশ্লেষকরা এসব ভিডিও পর্যালোচনা করেছেন এবং স্যাটেলাইটে প্রাপ্ত ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বেলগোরোদের কাছে বহর

একটি ভিডিওতে পশ্চিম রাশিয়ার বেলগোরোদের কাছে সেনাবাহিনীর একটি বহরের চলাচল দেখা গেছে। যেখান থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভ খুব বেশি দূরে নয়।

ওই অঞ্চলে সামরিক সমাবেশের আরও বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে বলে সিএনএন দাবি করেছে। সীমান্ত থেকে ২৪ কিলোমিটার দূরের গ্রাম সেরেটেনো থেকে পাওয়া ভিডিওগুলো রবিবার রাতে আপলোড করা হয়েছে। এতে দেখা গেছে ওই এলাকায় ট্যাংক চলাচল করছে।

রাতের বেলা গতিবিধি

অঞ্চলটিতে রাতেও চলাচল করছে। ট্রেন থেকে ট্যাংক নামানো হচ্ছে। পশ্চিম দিকে তুষারপাত বেশি।

ভোরোনেজ এলাকায় ট্যাংক

ভোরোনেজ এলাকাতেও সামরিক উপস্থিতি বাড়ছে। বেশ কিছু ট্যাংক ও যুদ্ধযান একটি ট্রেনকে পাশ কাটিয়ে যাচ্ছে বলে ভিডিওতে দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, এগুলো রুশ সেনাবাহিনীর ১ম গার্ডস ট্যাংক আর্মির অংশ।

@user16ki560o55

 

♬ оригинальный звук - Равиль Аладинов

বেলগোরোদের কাছে হেলিকপ্টার

গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে ইউক্রেন সীমান্তের কাছে অনেক হেলিকপ্টার আসার বিষয়টি উঠে এসেছে। আক্রমণের সময় এসব হেলিকপ্টার পদাতিক বাহিনীকে গুরুত্বপূর্ণ সুরক্ষা দিতে পারে।

@raskolbas19810 #Украина #путин #война #зеленский ♬ оригинальный звук - user7573595603740

রাশিয়ার সমাবেশ করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ট্যাংক, সাঁজোয়া যান বিএমপি।

বেশ কিছু সামরিক সরঞ্জাম দক্ষিণ থেকে কুর্স্ক শহরে যাচ্ছে বলে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সিএনএ’র রাশিয়া বিশ্লেষক মাইকেল কফম্যান উল্লেখ করেছেন, কুর্স্ক-এর সামরিক ইউনিট বেলোগোরোদের দিকে আগাচ্ছে বলে মনে হচ্ছে। তিনি জানান, ফাস্ট গার্ডস ট্যাংক আর্মিও নড়াচড়া শুরু করেছে।

নির্দিষ্ট উদ্বেগের বিষয় হলো এই বহরে ইস্কান্দার নামের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পশ্চিম রাশিয়ার বিভিন্ন অঞ্চলে গত কয়েক সপ্তাহে এগুলো মোতায়েন করা হয়েছে।

সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। যেমন- কমান্ড ও কন্ট্রোল সেন্টার। এসব ক্ষেপণাস্ত্র ২৫০ মাইল দূরে আঘাত হানতে পারে।

সীমান্তের কাছে রকেট লঞ্চার

পোল্যান্ড সীমান্তে গত সপ্তাহে মহড়া শুরু করেছে রাশিয়া ও বেলারুশ। তবে কিছু রুশ সেনা মহড়া থেকে অনেক দূরে ইউক্রেন সীমান্তের কাছে অবস্থান করছে। সিএনএন ইউক্রেন সীমান্তের ২৪ কিলোমিটার উত্তরে একাধিক রকেট লঞ্চারের অবস্থান চিহ্নিত করেছে।

@dy0uv271wxdm

 

♬ MALINOVAYA LADA - GAYAZOV$ BROTHER$

রাশিয়া অস্ত্র ও যুদ্ধজাহাজ ইউক্রেন সীমান্তের কাছাকাছি আসা অব্যাহত রয়েছে। এর আগে সীমান্ত থেকে ১০০ মাইলের বেশি দূরে অবস্থান নেওয়া স্থানগুলো এখন খালি পড়ে আছে। যা সেনাদের সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার প্রমাণ।

ইউক্রেন থেকে কয়েক মাইল দূরে রাশিয়ার কয়েকটি ইউনিট আজব সাগরে অবস্থান করছে।

@dmitrymartynov25 #2022 #военнаятехнитка #врекомендации ♬ Change My Mind - Clutch

কিং’স কলেজ লন্ডনের যুদ্ধ গবেষণা বিভাগের রব লি টুইটারে লিখেছেন, ইউক্রেনের কাছে রাশিয়ার সেনা সমাবেশ নজিরবিহীন। এটি আগের মতো নয়। আকাশ, ভূমি ও সাগরে মোতায়েন করা সামরিক শক্তি আগের চেয়ে অনেক বিশাল। 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান