পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ছেড়েছে ৬০ হাজার ‘শরণার্থী’: রাশিয়া

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৮

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ছেড়ে গেছে ৬০ হাজার ‘শরণার্থী’। রুশপন্থী বিদ্রোহীদের স্বঘোষিত ডোনেস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক ছেড়েছে এসব মানুষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হওয়া ডনবাসের দুইটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে রুশপন্থী বিদ্রোহীরা। সেখানে নিজস্ব শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে তারা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এই বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকার বেসামরিক বাসিন্দাদের রাশিয়ায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ঘোষণা দিয়েছে সেনাসমাবেশের। মস্কোর দাবি, ওই ঘোষণার পর থেকেই লোকজন শরণার্থী হিসেবে রাশিয়ার উদ্দেশে যাত্রা করছে।

এদিকে ডনবাস থেকে আসা শরণার্থীদের আশ্রয়, খাবার ও নগদ ১০ হাজার রুবল (রুশ মুদ্রা) করে দিতে রুশ কর্মকর্তাদের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বঘোষিত ডোনেস্ক পিপল’স রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, পূর্ব ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করতে সম্মত হয়েছে রাশিয়া। তবে রাশিয়া এবং নিজ দেশের রুশপন্থী বিদ্রোহীদের উসকানিতে পা না দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেছেন, উসকানির জবাব দেওয়ার বদলে কূটনৈতিক উপায়ে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী তার দেশ।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম