ইউক্রেনে ৩ দিক দিয়ে হামলা চালানো হচ্ছে: কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৪

ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা জানিয়েছেন, রুশ বাহিনী তিন দিক দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে। উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক দিয়ে হামলা চালানো হচ্ছে দাবি করে মিখাইলো পোদোলিয়াক নামের এই উপদেষ্টা বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী চরম লড়াই চালিয়ে যাচ্ছে।’

রুশ হামলা শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা পোদোলিয়াক বলেন, ‘আমাদের সেনাবাহিনী পাল্টা লড়াই চালিয়ে শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতিসাধন করেছে।’ বেসামরিক নাগরিকরাও হতাহত হয়েছে বলে জানালেও বিস্তারিত কিছু বলেননি তিনি।

পোদোলিয়াক বলেন, ইউক্রেনের এখন সারা পৃথিবী থেকে ব্যাপক এবং সুনির্দিষ্ট সহায়তা প্রয়োজন। সামরিক, প্রযুক্তিগত, আর্থিক সহযোগিতার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজন বলে জানান তিনি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আরেক উপদেষ্টা জানান, রুশ বাহিনী বিমান ঘাঁটি এবং অন্যান্য সামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। উপদেষ্টা ওলেকসি আরেসটোভিচ বলেন, দেশের সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্য অর্জন করতে পারবে না রুশ হামলা। তিনি বলেন, আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেগুলো উল্লেখযোগ্য কিছু নয়।

আরেসটোভিচ জানান, রুশ বাহিনী খারখিভ ও চেরনিহিভ এলাকায় ইউক্রেনের প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে। অন্যান্য এলাকায়ও রুশ বাহিনী ঢুকে পড়তে পারে বলে জানান তিনি।

সূত্র: এপি

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের