বেলারুশে আরও সেনাসমাবেশ করছে রাশিয়া: ইউক্রেন

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১০

ইউক্রেনের রাজধানী কিয়েভ আক্রমণের জন্য বেলারুশে আরও সেনাসমাবেশ করছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর তরফে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, রাশিয়া বেলারুশের গোমেল বিমানঘাঁটি ব্যবহার করে কিয়েভে হামলার জন্য সেনা মোতায়েন করছে।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ান বাহিনী এখন বিভিন্ন দিক থেকে রাজধানী কিয়েভ অভিমুখে অগ্রসর হচ্ছে।

ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, রাজধানী নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে কিয়েভের প্রধান বিমানবন্দর দখলের পাশাপাশি রুশ সেনাদের অবতরণের জন্য বিমান ট্রাফিকের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। আর সেভাবেই পরিকল্পনা মোতাবেক অগ্রসর হচ্ছে তারা।

দক্ষিণে মারিউপোল এবং দেশের উত্তর-পূর্বে খারকিভ এলাকায় মাতৃভূমির জন্য লড়াই করছে ইউক্রেনীয় সেনারা।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের মানুষকে ভয় দেখাতে শত্রুরা ক্রমবর্ধমানভাবে বেসামরিক অবকাঠামো এবং ঘরবাড়ি ধ্বংসের পথ বেছে নিয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম