ইউক্রেন দখল করতে চায় না রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৭

রাশিয়া ইউক্রেন দখল করতে চায় না বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভ্লাদিমির পুতিনের মন্তব্যের পুনরাবৃত্তি করে সের্গেই ল্যাভরভ বলেন, মস্কো ইউক্রেন দখল করতে চায় না, বরং এটিকে ‘অসামরিকীকরণ’ করতে চায়।

তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করা।

রাশিয়া একটি গণতান্ত্রিক দেশের পতন ঘটাতে চায় কিনা- এমন প্রশ্নের জবাবে সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না।

ইউক্রেনের রুশ ভাষাভাষী মানুষের সঙ্গে কিয়েভের আচরণেরও সমালোচনা করেন সের্গেই ল্যাভরভ।

এদিকে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই তার দেশকে একাই করতে হচ্ছে। সবাই ভীত। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, আজ সকালে আমরা একাই দেশকে রক্ষায় লড়ছি। গতকালের মতো বিশ্বের শক্তিধর দেশটি দূর থেকে শুধু দেখছে।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম