কিয়েভের বাসিন্দাদের পেট্রোল বোমা তৈরির পরামর্শ

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৫

ইউক্রেনের রাজধানী কিয়েভের দোরগোড়ায় এসে পৌঁছেছে রুশ বাহিনী। ফলে শহরটির পতন হয়তো এখন সময়ের ব্যাপার মাত্র। উদ্ভূত পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে রুশ বাহিনীকে মোকাবিলা করতে চান ইউক্রেনের কর্মকর্তারা। এর অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের দখলদার সেনাদের মোকাবিলায় পেট্রোল বোমা তৈরিসহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ।

শুক্রবার নিজেদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট দিয়েছে কিয়েভের কর্তৃপক্ষ। এতে বিদ্যমান পরিস্থিতিতে রাজধানীর উত্তরাঞ্চলীয় ওবোলন জেলার বাসিন্দাদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, ‘সতর্ক থাকুন এবং বাড়ির ভেতরে থাকুন। শত্রুদের গতিবিধির কারণে বাইরে যাওয়া এখন খুব বিপজ্জনক। তবে একমাত্র ব্যতিক্রম হিসেবে এয়ার অ্যালার্ম সংকেত সক্রিয় থাকলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হতে পারে।’

রুশ বাহিনীর গতিবিধি বা তৎপরতা সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতেও নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে দখলদার সেনাদের শেষ করে দিতে মোলোটভ ককটেল নামে পরিচিত পেট্রোল বোমা তৈরিসহ আরও বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের