ইউক্রেন উপকূলে ক্ষেপণাস্ত্রে আক্রান্ত জাপানি জাহাজ

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৪

জাপানের একটি কোম্পানির মালিকানাধীন একটি পরিবহন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কৃষ্ণ সাগরের ইউক্রেন উপকূলে শুক্রবার জাহাজটি আক্রান্ত হলে এক কর্মী আহত হয়। শনিবার জাপানি কোম্পানিটি এই খবর জানিয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানি জাহাজে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ছুঁড়েছে রুশ বাহিনী।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তৃতীয় দিন চলছে। এর মধ্যে আক্রান্ত হয় জাপানি জাহাজটি। পরিবহন কোম্পানিটি জানিয়েছে, পানামায় নিবন্ধিত পরিবহন জাহাজ নামুরা কুইন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২০ জন ফিলিপাইনের কর্মী কাঁধে আঘাত পেলেও তা জীবনের জন্য হুমকি নয়।

আক্রান্ত জাহাজটি নিজস্ব জ্বালানি নিয়ে তুরস্কের দিকে রওনা দিয়েছে। সেখানেই এর ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ঘটনাটি ঘটেছে ওডেসা অঞ্চলের একটি বন্দরের কাছে। দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের ওই জলসীমায় জাহাজ প্রবেশের বিষয়ে আগেই সতর্ক করা হয়। নামুরা কুইন প্রথমে সতর্কতার কথা জানতো না। ক্ষেপণাস্ত্রের আঘাতের পরে জাহাজটি ওই এলাকার বাইরে চলে যাওয়ার চেষ্টা করে। জাহাজটির ওই বন্দরে নোঙর করে খাদ্য শস্য বোঝাই করার কথা ছিল।

ফিলিপাইনের একটি কোম্পানি জাহাজটি পরিচালনা করে থাকে। তারাই শুক্রবার রাতে জাপানি কোম্পানিটিকে ক্ষেপণাস্ত্রে আক্রান্ত হওয়ার কথা জানায়।

সূত্র: জাপান টাইমস

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান