ইউক্রেনে প্রথম ‘গুরুত্বপূর্ণ শহর’ দখলের দাবি রুশ বাহিনীর

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪২

ইউক্রেনের মেলিটোপোল শহর দখল করে নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শহরটি দখলের খবর নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার অভিযান শুরুর পর এই প্রথম ইউক্রেনের কোনও জনবহুল ও গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে মারিয়োপোল বন্দরের কাছে অবস্থিত মাঝারি আকারের শহর মেলিটোপোল। শহরটিতে প্রায় দেড় লাখ ইউক্রেনীয় নাগরিক বসবাস করে।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহর লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কামানের মাধ্যমে সমন্বিত হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

মেলিটোপোল শহরের পতন নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে তারা আগেই জানায়, রুশ বাহিনী কৃষ্ণ সাগর থেকে মারিয়োপোল বন্দর লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এছাড়া দক্ষিণপূর্ব, উত্তরপূর্ব সামি শহর এবং পূর্বে পোলতাভা শহর লক্ষ্য করে রুশ হামলা চালানো হচ্ছে বলে জানায় ইউক্রেনীয় কর্মকর্তারা।

কিয়েভ কর্তৃপক্ষ জানায় একটি ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হেনেছে। আবার বিমানবন্দরের কাছে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। হতাহত নিয়ে কোনও খবর পাওয়া যায়নি। তবে শনিবার ভোরে কিয়েভের কেন্দ্রস্থলের সরকারি ভবন থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে এর কারণ স্পষ্ট নয়।

নিজের কার্যালয়ের বাইরের রাস্তায় দাঁড়িয়ে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা অস্ত্র সমর্পণ করবো না, আমরা আমাদের রাষ্ট্র রক্ষা করবো।’

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের