চার সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছে: দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৯

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় চার হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে। রবিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হান্না মালিয়ারের দাবি, ইউক্রেনীয় বাহিনী ১৪৬টি ট্যাংক, ২৭টি উড়োজাহাজ এবং ২৬টির মতো রুশ হেলিকপ্টার ধ্বংস করেছে।

ইউক্রেনের এমন দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে রাশিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আল জাজিরার পক্ষেও স্বতন্ত্রভাবে এই পরিসংখ্যান যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ইউক্রেনে যুদ্ধরত রুশ স্পেশাল ফোর্সের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রুশ বাহিনী ‘বীরত্বের’ সঙ্গে লড়াই করছে বলেও দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। তবে তাদের ইউক্রেনীয় সেনাদের কঠোর প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। হামলার চার দিনের মাথায় এখনও কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ সেনারা। পশ্চিমা দেশগুলো বলছে, আশানুরূপ অগ্রগতি না হওয়ায় রুশ সামরিক নেতৃত্বের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান