রাশিয়ার হামলায় পুড়লো বিশ্বের বৃহত্তম কার্গো বিমান

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫১

কিয়েভের কাছে একটি কৌশলগত বিমান ঘাঁটিতে রবিবার হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের তৈরি বিশ্বের বৃহত্তম কার্গো বিমান আন্তোনোভ-২২৫ মরিয়ার কিছু অংশ পুড়ে গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারক ইউক্রবোরনপ্রমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রবোরনপ্রমের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘রুশ দখলদাররা ইউক্রেনীয় এভিয়েশনের ফ্ল্যাগশিপ লিজেন্ডারি আন্তোনোভ-২২৫ মরিয়া ধ্বংস করে দিয়েছে। কিয়েভের কাছে হোস্টোমেলের আন্তোনোভ বিমান ঘাঁটিতে এ ঘটনা ঘটেছে।’

বিশ্বের বৃহত্তম এই কার্গো বিমানটি ঠিক করতে তিন বিলিয়ন ডলারেরও বেশি অর্থ খরচ হবে এবং এতে অনেক দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছে ইউক্রবোরনপ্রম।

এই ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, রাশিয়া কখনও ‘শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র’ হিসেবে ইউক্রেনের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না।

এদিকে তুমুল লড়াইয়ের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে দখলদার রুশ সেনাদের তাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় গভর্নর। তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর হামলা ঠেকিয়ে দিয়েছে। রুশ সেনারা পাঁচ ও দশ জনের গ্রুপে আত্মসমর্পণ করছে এবং রাস্তার মাঝখানে অস্ত্র ফেলে রাখছে। শত্রুদের আত্মবিশ্বাস একেবারে ভেঙে গেছে। শহর এখন ইউক্রেনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের