রাশিয়াকে সহায়তায় ইউক্রেনে সেনা মোতায়েনের পরিকল্পনা বেলারুশের

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই অভিযোগ করেছিলেন, রাশিয়া তার মিত্র বেলারুশকে ইউক্রেনে হামলার জন্য একটা মঞ্চ হিসেবে ব্যবহার করছে। তার কথা যেন বাস্তবে রূপ নিচ্ছে। মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, রুশ বাহিনীকে সহায়তায় ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে বেলারুশ সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, বেলারুশ সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে যা আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে পারে।

এর সত্যতা নিশ্চিত করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কাছে একটি ইমেইল পাঠিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে একাধিক সূত্রের বরাতে কিয়েভ ইন্ডিপেডেন্ট জানিয়েছে, বেলারুশিয়ান প্যারাট্রুপারদের নামাতে পারে মিনস্ক। রাশিয়ার দীর্ঘদিনের মিত্র প্রতিবেশি বেলারুশ। ইউক্রেনের উত্তর দিকে বেলারুশের সঙ্গে সীমান্ত রয়েছে।

তবে রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তার ফোনালাপ হয়েছে। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইউক্রেনে বেলারুশের সেনা পাঠাবেন না তিনি।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম