কিয়েভে হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বাসিন্দাদের এলাকা ছাড়ার পরামর্শ

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২২, ২১:০১আপডেট : ০১ মার্চ ২০২২, ২৩:২৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটি জানিয়েছে, সেখানকার বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় হামলা চালানো হবে। তাই এসব স্থাপনার কাছাকাছি এলাকার বেসামরিক নাগরিকদের শহরটি ছাড়ার পরামর্শ দিয়েছে তারা। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যেমের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।

মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ানরা ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-কে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এছাড়া কিয়েভের ৭২তম মেইন সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড সাইকোলজিক্যাল অপারেশনস (পিএসও)-এও হামলা চালানো হবে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার বিরুদ্ধে তথ্যগত আক্রমণ দমনে এসবিইউ-এর প্রযুক্তিগত সুবিধা এবং কিয়েভের ৭২তম প্রধান পিএসও কেন্দ্রে উঁচু মানের নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানো হবে।’

রুশ সামরিক বাহিনীর তরফে বলা হয়েছে, ‘আমরা রিলে নোডের কাছাকাছি এলাকায় বসবাসরত কিয়েভের বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

এদিকে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ইউক্রেন নিয়ে রাশিয়ার অবস্থানে কোনও পরিবর্তন ঘটাতে পারবে না। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করেন। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু হলেও দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক বা আলোচনার কোনও পরিকল্পনা আপাতত নেই।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম