পারমাণবিক কেন্দ্রে অগ্নিকাণ্ডে কয়েকজনের মৃত্যুর কথা জানালো ইউক্রেন

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ১৯:২৭আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩:১৭

রুশ হামলায় ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে কোনও ধারণা দেওয়া হয়নি।

ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যবেক্ষণ করছেন কর্মীরা। কেন্দ্রটির নিরাপদ পরিচালনা নিশ্চিতের চেষ্টা করছেন তারা। বিবৃতিতে বলা হয়, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির তেজস্ক্রিয়তা বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির পারমাণবিক জ্বালানির শীতলীকরণ প্রক্রিয়া যদি বিঘ্নিত হয় তাহলে বড় আকারের বিকিরণজনিত ক্ষতি হতে পারে। বিবৃতিতে বলা হয়, ‘বোমাবর্ষণ ও যুদ্ধ চলতে থাকায় কেন্দ্রটির আশপাশে থেকে যেসব হাজার হাজার মানুষকে বর্তমানে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, তারা এতে আক্রান্ত হতে পারে।’

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যের সুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোনও বিপর্যয় চেরনোবিল ও ফুকুশিমার মতো পারমাণবিক দুর্ঘটনার চেয়ে ভয়াবহ হতে পারে।

ওই বিবৃতিতে বলা হয়, রাশিয়া ইচ্ছাকৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সশস্ত্র হামলা চালিয়েছে, ‘এই পদক্ষেপ আইএইএ (ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি)-এর অধীনে সব আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন।’

ওই এলাকা থেকে রুশ বাহিনী সরিয়ে নিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম