ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনীর অন্তত তিন কমান্ডার নিহত হয়েছেন। তারা যুদ্ধক্ষেত্রে সামনে সারিতে আসার পর নিহত হন। পশ্চিমা কর্মকর্তারা এই দাবি করেছেন। এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এখবর জানিয়েছে।
পশ্চিমা কর্মকর্তাদের দাবি, ৪১তম সমন্বিত সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। নিহত অপর দুই কর্মকর্তার মধ্যে একজন হলেন ডিভিশনাল কমান্ডার এবং তৃতীয়জন রেজিমেন্টাল কমান্ডার।
তাদের মতে, বাহিনীর নিয়ন্ত্রণ আরও দৃঢ় ও অনুপ্রেরণা যোগাতে রুশ কমান্ডাররা নিজেদের সম্মুখসারিতে নিয়ে আসছেন। বিশেষ করে যেসব স্থানে তাদের বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়েছে।
পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, নিহত কমান্ডাররা বড় ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যক্তিত্ব জাহির করার চেষ্টা করছিলেন।








