ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ৩ হাজার মার্কিনী

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২২, ১০:৩৯আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০:৪৭

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের আজ রবিবার ১১তম দিন। সময় যত গড়াচ্ছে লড়াই আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক মার্কিনী প্রস্তুত। ইউক্রেনে ওয়াশিংটন ডিসির ইউক্রেন দূতাবাস এমনটাই মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা চলমান যুদ্ধে সহায়তায় বিদেশী স্বেচ্ছাসেকদের একটি আন্তর্জাতিক সেনা দল গঠনের আহ্বান জানান। রুশ আগ্রাসন প্রতিহতেই এমন ডাক দেন জেলেনস্কি।

এই যুদ্ধে নিজেদের কোনও সেনা ইউক্রেনে না পাঠানোর কথা জানিয়ে দেয় পশ্চিমা নেতারা। তবে আর্থিক এবং অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটিকে। ন্যাটোর সেনা না পাঠানোর পরই রুশ বাহিনীর বিরুদ্ধে বিদেশি স্বেচ্ছাসেবকদের লড়াইয়ের আহ্বান জানান জেলেনস্কি।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ইউক্রেন যুদ্ধে সহায়তায় স্বেচ্ছাসেবক হয়েছেন ১৬ হাজার বিদেশি।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন দেশ থেকে ৬৬ হাজার ২২৪ জন ইউক্রেনীয় নাগরিক ফিরে এসেছেন। অনলাইনে একটি পোস্টে রেজনিকভ বলেন, বিদেশ থেকে আমাদের মানুষেরা ফিরে আসছেন। তারা নিজেদের দেশকে রক্ষায় লড়াই করবেন। এই মানুষদের নিয়ে ১২টি লড়াইয়ের ব্রিগেড তৈরি হবে।

সূত্র: বিবিসি, কিয়েভ ইনডিপেনডেন্ট, বিজনেস ইনসাইডার।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম