মানবিক ইস্যুতে কাজ করতে একমত ইউক্রেন-রাশিয়া

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২২, ১৬:৩৮আপডেট : ১০ মার্চ ২০২২, ১৬:৪৫

চলমান সংঘাতের মধ্যে মানবিক ইস্যুতে কাজ করতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার তুরস্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকের পর এমন কথা জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

দিমিত্রো কুলেবা বলেন, ইউক্রেন ভূখণ্ডে মানব্কি সংকট উত্তরণে কাজ করে যেতে সম্মত হয়েছে মস্কো-কিয়েভ।

সংকট নিরসনে দুই দেশের মধ্যে আরও উল্লেখযোগ্য বৈঠকের জন্য প্রস্তুত থাকবেন বলেও জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ অবসান, দেশটির মানুষের দুর্দশা এবং রাশিয়ার দখলদারিত্ব থেকে আমাদের ভূখণ্ড রক্ষায় এই আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছি।

এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। বৈঠকের ছবি প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এতে দেখা গেছে, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা পরস্পরের মুখোমুখি বসেন।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম