যুদ্ধের ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: ইউক্রেন

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২২, ০৭:৩৬আপডেট : ১১ মার্চ ২০২২, ০৭:৫৩

ইউক্রেনের চলমান যুদ্ধে দেশটির ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উসটেনকো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার এক অনলাইন ইভেন্টে দেওয়া ভাষণে ওলেগ উসটেনকো বলেন, 'রুশ বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনের অন্তত ১০০ বিলিয়ন ডলার মূল্যের অবকাঠামো, ভবন এবং অন্যান্য ভৌত সম্পদ ধ্বংস করেছে।' 

যুদ্ধের কারণে ইউক্রেনের ৫০ শতাংশ ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলেও জানান জেলেনস্কির এই উপদেষ্টা।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, প্রায় ২০ লাখ মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে। এ সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

বৃহস্পতিবার ইউক্রেন টেলিভিশনের সঙ্গে আলাপকালে ভিটালি ক্লিটসকো বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী, কিয়েভের প্রতি দুই জন বাসিন্দার মধ্যে একজন শহর ছেড়েছেন।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম