১৪ হাজার রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২২, ১৬:৩৮আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৯:৫৩

ইউক্রেনে চলমান যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হয়েছে। এমন দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২০০ সেনা।

ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, ৪৪৪টি ট্যাংক, এক হাজার ৪৩৫টি সামরিক যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন, ৩টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী। এতে বলা হয়েছে, এই পরিসংখ্যান আনুমানিক এবং উচ্চমাত্রার লড়াইয়ের কারণে যাচাইকরণ ছিল ‘জটিল’।

এর আগে গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। এসব দাবির কোনোটাই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন:  যুদ্ধে হতাহতের সংখ্যা নিরূপণ এত কঠিন কেন?

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম