চলমান যুদ্ধাবস্থার মধ্যেই ইউক্রেনে জন্ম নিয়েছে অন্তত পাঁচ হাজার শিশু। বৃহস্পতিবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনের লভিভ থেকে ইউনিসেফের একজন মুখপাত্র জো ইংলিশ আল জাজিরাকে বলেন, ‘এই শিশুদের প্রত্যেকের একটি আলাদা গল্প রয়েছে।’
এই শিশুদের জন্য জরুরিভিত্তিতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠারও তাগিদ দেন জো ইংলিশ।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'যুদ্ধাপরাধী' হিসেবে আখ্যায়িত করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।
বাইডেনের এ সংক্রান্ত মন্তব্যকে 'অগ্রহণযোগ্য' এবং 'ক্ষমার অযোগ্য' বাগাড়ম্বর হিসেবে বর্ণনা করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের ছোড়া বোমায় সারা দুনিয়ায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলেও মনে করিয়ে দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।







