‘রুশবিরোধী নিষেধাজ্ঞায় ক্লান্ত হবে না ইউরোপ’

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২২, ১৬:২৬আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬:৩১

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে সহায়তায় কখনও ক্লান্ত হবে না ইউরোপীয় ইউনিয়ন- ইইউ। এমন মন্তব্য করেছেন লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল ল্যান্ডসবার্গিস।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার আগে ব্রাসেলসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর প্রতি 'ঘরে বসে প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার' চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান গ্যাব্রিয়েল।

তিনি আরও বলেন, রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপের জন্য আলোচনা হওয়ার দরকার। পাশাপাশি অবশ্যই দেশটির তেল খাত নিয়েও।

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর ইতোমধ্যে আর্থিকসহ বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ ইইউ। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এশিয়ার দেশ জাপানও। রাশিয়ার আর্থিক ব্যবস্থা পঙ্গু করে দিতেই নিষেধাজ্ঞার পথে হাটছে পশ্চিমারা। এমন কঠোর অবস্থানের পরও ইউক্রেনে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের