জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

বিদেশ ডেস্ক 
২২ মার্চ ২০২২, ১২:৫৫আপডেট : ২২ মার্চ ২০২২, ১২:৫৫

জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ভার্চুয়ালি তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাষণ দেবেন তিনি।

প্রায় ১০ মিনিট ধরে তিনি ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের একটি মিটিং রুমে তার এই ভাষণ দেখানো হবে।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ইতোমধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। এই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে জাপান।

এর আগে সর্বশেষ ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির সঙ্গে ইসরায়েলের ইতিহাসের তুলনা টানেন জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয় জনগণের প্রতিরোধে সহায়তার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি। ইসরায়েলের প্রয়াত প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারের বিখ্যাত উক্তি উচ্চারণ করে জেলেনস্কি বলেন, ‘আমরা বাঁচতে চাই, কিন্তু প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়।’ তিনি বলেন, ১০২ বছর আগে জার্মানিতে নাৎসি পার্টির জন্ম হয়েছিল যে ২৪ ফেব্রুয়ারি তারিখে এই বছর সেই একই তারিখে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে। নিজের ইহুদি পরিচয় সামনে এনে তিনি ইউক্রেনীয় জনগণের প্রতিরোধে ইসরায়েলের সহায়তা কামনা করেন।

জেলেনস্কি বলেন, এই আগ্রাসন কোনও সামরিক অভিযান নয়। তিনি বলেন, ‘এটা পূর্ণ মাত্রার যুদ্ধ যার লক্ষ্য আমাদের জনগণ ধ্বংস করা, আমাদের শিশু, পরিবার, রাষ্ট্র, শহর, সভ্যতা এবং আর যা কিছু তাদের ইউক্রেনীয় করেছে তার সবকিছুই ধ্বংস করা।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম