পুতিন সেনা তুলে নিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে: ব্রিটেন

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২২, ০৯:৪৭আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৯:৪৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানো বন্ধ এবং ভবিষ্যতে দেশটিতে এ ধরনের কার্যক্রম না করার প্রতিশ্রুতি যদি দেন, তবে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। দৈনিক টেলিগ্রাফে এ কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তার জন্য ব্রিটেনের পররাষ্ট্র দফতরে একটি ‘নেগোসিয়েশন ইউনিট’ প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি। যুদ্ধ বন্ধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ব্রিটেনের এমন মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিনের।

এর মধ্যেই রুশ বাহিনী ইউক্রেনের পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহরে শক্তিশালী রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যান্য শহরেও হামলা জোরদার করেছে তারা। সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়ান সেনারা।

ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে দুই দিন সফর শেষে শনিবার এ কথা বলেন তিনি। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বাইডেন বলেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারেন না।’

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম