ইউক্রেন এই মুহূর্তে টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২২, ১০:৫০আপডেট : ৩১ মার্চ ২০২২, ১০:৫০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ এই মুহূর্তে টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। ইউক্রেনে হামলার তীব্রতা কমানোর রুশ প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। জেলেনস্কির দাবি, এই প্রতিশ্রুতি পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নতুন হামলার আগমনী বার্তা।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে জেলেনস্কি বলেন, কিয়েভ অঞ্চল থেকে রুশ বাহিনীর ‘কথিত সেনা প্রত্যাহার’ হচ্ছে ‘আমাদের প্রতিরোধ যোদ্ধাদের কাজের ফলাফল’।

জেলেনস্কি বলেন, ‘আমরা কাউকে বিশ্বাস করি না। একটা সুন্দর শব্দও না। যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি রয়েছে আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোনও কিছু ছেড়ে দেবো না।’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা শান্তি আলোচনার দিকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত ‘এগুলো কেবল কথা, সুনির্দিষ্ট কিছু নয়’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অস্ত্র সহযোগিতা চাওয়ার অধিকার তার দেশের রয়েছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম