পুতিন-জেলেনস্কি বৈঠক চান এরদোয়ান

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২২, ২৩:১৬আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২৩:১৬

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে আলোচনায় বসিয়ে শান্তি উদ্যোগের ইতি দেখতে চান। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে একথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ফোনালাপের বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনকে কাণ্ডজ্ঞান অনুসারে কাজ করা ও সংলাপ চালিয়ে যেতে পুতিনকে বলেছেন এরদোয়ান।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনার বিষয় নিয়েও কথা বলেন পুতিন ও এরদোয়ান।

বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসিয়ে শান্তি উদ্যোগের ইতি টানতে চান তিনি।

এরদোয়ান বলেছেন, ইতিবাচক ও গঠনমূলক আলোচনা শান্তির আশা তৈরি করেছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। ইতোমধ্যে দেশটিতে একাধিকবার আলোচনা হয়েছে। এর আগে বেলারুশে রুশ-ইউক্রেন প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি