ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় রাশিয়া: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২২, ০৯:০৬আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:০৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চল দখল করতে মরিয়া রাশিয়া। শনিবার গভীর রাতে ভিডিও বার্তায় বলেন, রাশিয়ান সেনাদের এখন লক্ষ্য কী? তারা ডনবাসের পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায়।

ওই ভিডিওতে ইউক্রেনের জনগণের উদ্দেশে জেলেনস্কি আরও বলেন, আমাদের লক্ষ্য কী? আমাদের স্বাধীনতা, আমাদের ভূখণ্ড এবং নিজেদের রক্ষা করা।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ দক্ষিণ বন্দর নগরী মারিউপোল রক্ষায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেছেন জেলেনস্কি। তবে গত কয়েক সপ্তাহে ধরে রুশ বাহিনীর অবিরাম বোমা ও গোলাবর্ষণে এক ধ্বংস্তূপ শহরে পরিণত হয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি।

প্রেসিডেন্ট বলেন, মারিউপোলসহ ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ইউক্রেনের প্রতিরোধ রুশ সামরিক বাহিনীকে দুর্বল করে দিয়েছে।

এদিকে সম্প্রতি রাশিয়া ঘোষণা দিয়েছে যে, রাজধানী কিয়েভ এবং চেরনিহিভের আশপাশে সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে কমিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে ফোকাস করবে রুশ সেনারা।

এর মধ্যেই রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, রাশিয়া তার সেনাদের প্রধান শহরগুলো থেকে প্রত্যাহার করায় এই এলাকার দখল নেওয়া সহজ হয়েছে।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের