উত্তর ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে: যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২২, ১৭:৫৪আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৮:০৬

যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দারা জানিয়েছেন, ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। শুক্রবার ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, এসব সেনাদের বেলারুশ ও রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা দফতরের টুইট বার্তায় বলা হয়েছে, প্রত্যাহার করা অন্তত কিছু সেনাকে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে যুদ্ধ করতে পাঠানো হবে। টুইট বার্তায় আরও বলা হয়েছে, আরও পূর্বদিকে মোতায়েনের আগে এই সেনাদের পুনরায় সরঞ্জাম সরবরাহ প্রয়োজন। ইউক্রেনের উত্তরাঞ্চলে ফের সেনা মোতায়েন করতে হলে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলেও জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের শহরগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এছাড়া রুশ বাহিনী ইজুয়াম শহর থেকে আরও দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে। ইজুয়াম শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তবে ব্রিটিশ কর্তৃপক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের