ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের কথা জানালো রাশিয়া

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২২, ১৫:২৭আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৫:২৭

ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মোসকালকোভা জানিয়েছেন, শনিবার এই বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তাতিয়ানা মোসকালকোভা বলেন, যেসব বন্দিদের বিনিময় করা হয়েছে তাদের মধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের চারজন কর্মী এবং সেনারা ছিল। এরইমধ্যে তারা রাশিয়ায় ফিরেছে।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে কিয়েভ এখনও প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুচা এবং অন্যান্য শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার মধ্যেই এমন কথা বললেন তিনি।

অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন সব সময় বলে আসছে আলোচনার জন্য প্রস্তুত এবং চলমান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের