পুতিনের মেয়েসহ ৩৯৮ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জাপানের

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১১:১৯আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১১:১৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েসহ ৩৯৮ রুশ নাগরিক এবং দেশটির ২৮টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান। এই নিষেধাজ্ঞার ফলে জাপানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনও সম্পদ থাকলে সেগুলো জব্দ করা হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দুই কন্যার পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী মারিয়া লাভরোভা এবং কন্যা একেতেরিনা লাভরোভার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পুতিনের দুই মেয়ের ওপর এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তরফেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা হচ্ছেন মারিয়া ভরোন্তোসভা এবং ক্যাটেরিনা টিখোনোভা। রুশ প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লিউডমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তারা। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, এই দুই সন্তানের মাধ্যমে নিজের সম্পদ লুকিয়ে রেখেছেন পুতিন।

মার্কিন নিষেধাজ্ঞা প্যাকেজে বলা হয়েছে, পুতিনের মেয়ে ক্যাটেরিনা টিখোনোভা একজন টেক এক্সিকিউটিভ। তিনি রুশ সরকার এবং তাদের প্রতিরক্ষা শিল্পে সহায়তায় কাজ করে থাকেন। পুতিনের আরেক মেয়ে মারিয়া ভরোন্তোসভা সরকারি অর্থায়নে পরিচালিত কর্মসূচি পরিচালনা করে থাকেন। জেনেটিক গবেষণায় ক্রেমলিনের কাছ থেকে শত শত কোটি ডলার পেয়ে থাকেন তিনি। আর এই কর্মসূচি ব্যক্তিগতভাবে তদারকি করেন পুতিন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী